জীবনটা আপনার, সিদ্ধান্তও আপনার।।
আপনার জীবনে যে সিধান্তগুলো নেন তা কি নিজে নেন, না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নেন? ২১ বছরের আগের বেশীর ভাগ সিদ্ধান্তই নেন আমাদের বাবা-মা, বড় ভাইবোন বা প্রভাবশালী আত্মীয়। আমি কথা বলছি ২১ বছরের পরের সিধান্ত গুলোর কথা, যখন আপনাকে ম্যাচুউরড ভাবা হয় বা আপনাকে কিছুটা বড় ভাবা হয়।
একটু চিন্তা করে বলুন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো কি আপনি নিজে নিতে পারেন? মন যা চায় (পজিটিভ), তা করতে পারেন? না পারেন না? মেয়েদের ব্যাপারে এটা আরও কঠিন।
ধরে নিন আপনার উপর কারো কোন প্রভাব নেই, তাও কি আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন? যাকে বলে æদিলকো সুনো”। তবুও আপনি চারিদিকে তাকাবেন, কে কি বলবে? কেউ তাকাচ্ছে কি না? উনি কি ভাববেন? সে কি মনে করবে? পারবো তো? না পারলে আমার কি হবে? প্রতি মুহূর্তে নিজেকে ডিপ্রাইভড করছেন।
আসলে আমাদের মনের মাঝে ২ টা মানুষ বাস করে, একটা আপনি নিজে আরেকটা অন্যদের মতামত বা ভাবনা যা আপনি আপনার মত করে নিজের মধ্যে সাজিয়ে রেখেছেন, নিজেকে আটকানোর জন্যে বা সান্ত্বনা দেবার জন্যে।
অন্যের মতামত আপনি অবশ্যই শুনবেন কিন্তু সিদ্ধান্তটা নিবেন নিজে। ভুল হলে আপনি নিজেই তা আবার ঠিক করবেন। নিজের জীবনে ঘটে যাওয়া ফলাফলের জন্য আপনি অন্যকে দায়ী করতে পারেন, কিন্তু তাতে আপনার জীবনটা কি বদলাবে? বদলাবে না। তাই জীবনটা আপনার, সিদ্ধান্তও আপনার......।।


No comments