"সেদিন সে নিজের চোখের পানিটুকু মুছে, মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকাবে"
মেয়েটার তীব্র ভালোবাসাটাকে 'দুর্বলতা' ভেবে কেউ ওটার সুযোগ নেয় কিংবা তাকে আঘাত করে ... তার তীব্র ভালোবাসার মূল্য না দিয়ে আপনি তাকে আঘাত করলেন, তাকে অবহেলা করলেন কিংবা তাকে ছেড়ে চলে গেলেন, সে সারাজীবন আপনার অপেক্ষায় বসে থাকবে না !!
সে হয়তো এক দিন কাঁদবে, দুই দিন কাঁদবে ... এক সপ্তাহ কষ্ট পাবে, এক মাস নির্ঘুম রাত কাটাবে ... বারবার আপনার জীবনে ফেরত আসতে চাইবে ... আপনি যদি দূর থেকে ভাবতে থাকেন......
"আরেহ যত যাই করি, শেষে তো বোকা মেয়েটা আমার কাছেই ফেরত আসবে"
আপনি বিশাল ভুল করছেন ... লিখে রাখেন কথাটা !!
সে সারাজীবন আপনার জন্য কাঁদবে না ... একদিন সে আবেগের উর্ধ্বে গিয়ে উপলব্ধি করবে সবকিছু ..... সেদিন সে হাতের তালু দিয়ে আলতো করে নিজের চোখের পানিটুকু মুছে আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকাবে ... বিশ্বাস করেন, সে আর একটাবারের জন্যও পেছন ফিরে তাকাবে না !!
এই আপনিই একদিন দু' হাত তুলে প্রার্থনা করে বোকা মেয়েটাকে ফেরত চাইবেন ... বোকা মেয়েটা আর ফেরত আসবে না ... আপনার কাছে শুধু ফেরত আসবে আপনারই করা নিষ্ঠুর অবহেলা!!
একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে ... একটা সম্পর্কে যেমন মেয়েটার রাগ অভিমান বেশি থাকে, সন্দেহ বেশি থাকে, তেমন ভালোবাসাটাও বেশি থাকে Continue Reading


No comments